সরাসরি নির্বাচিত ২২ নারী, ক’জন থাকবেন মন্ত্রিসভায়
অনলাইন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ এএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার
শপথ নিচ্ছেন নবনির্বাচিত সাংসদরা। ছবি : সংগ্রহ করা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ২২ জন নারী। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম সরাসরি নির্বাচনের মাধ্যমে এত বেশি সংখ্যক নারী নির্বাচিত হলেন।
তাদের মধ্যে দলীয় প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন ১৯ জন, জাতীয় পার্টি থেকে দু’জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে একজন নারী নির্বাচিত হয়েছেন। ৩ জানুয়ারি শপথ নিয়েছেন তারা। আগামীকাল ৭ জানুয়ারি সোমবার মন্ত্রিসভার শপথ। নির্বাচিত ২২ নারীর ক’জন স্থান পাবেন মন্ত্রিসভায়?
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তি সরকারে কৃষিমন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, শ্রম প্রতিমন্ত্রী ছিলেন মুন্নুজান সুফিয়ান, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন মেহের আফরোজ চুমকি। এছাড়াও ইসমত আরা সাদেক ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এই চারজনই সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন।
এবারে মন্ত্রিসভায় চমকের কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, ৭ জানুয়ারি সোমবার গঠিত হচ্ছে মন্ত্রিসভা, থাকবে বিশেষ চমক।
এদিকে আভাস পাওয়া গেছে, এবার মন্ত্রিসভায় রেকর্ড পরিমান নারী থাকছেন। গতবারের অধিকাংশ নারী সদস্য এবারের মন্ত্রিসভায়ও থাকছেন। ধারণা করা হচ্ছে, এবারও কৃষিমন্ত্রী থাকছেন মতিয়া চৌধুরী। মন্ত্রিসভায় স্থান পেতে পারেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় নেতা শহীদ তাজুদ্দীন আহমদে কন্যা সিমিন হোসেন রিমি এবারের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। গত মন্ত্রিসভার প্রতিমন্ত্রী মেহের আফেরোজ চুমকির নামও শোনা যাচ্ছে জোরেসোরে। বেগম মন্নুজান সুফিয়ান আর ইসমত আরা সাদেক বহাল থাকতে পারেন আগের মন্ত্রণালয়েই।
এছাড়াও সংরক্ষিত নারী আসনের সদস্য হয়ে তারানা হালিম মন্ত্রিসভায় যোগ দিতে পারে আগামীতে। এবার নির্বাচিত সাংসদদের মধ্যে নতুন মুখ নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এছাড়া জাসদ নেতা শিরীন আখতার এবারের মন্ত্রিসভায় স্থান পাবেন বলে শোনা যাচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬৮ জন। যা এ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে সর্বোচ্চ। নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচিত হওয়া দু’দিক থেকেই নারীর সংখ্যা উল্লেখযোগ্য। সঙ্গত কারণেই দেশবাসীর প্রত্যাশা আগামী সরকারে মন্ত্রিসভায় স্থান করে নেবেন আরো বেশি সংখ্যক নারী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৮৪৮ জন প্রার্থীর মধ্যে ৬৮ জন নারী প্রার্থী নির্বাচনে অংশ নেন। এবার মোট ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে।
নির্বাচনে বিজয়ী নারীরা হলেন: গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, শেরপুর-২ মতিয়া চৌধুরী, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, নেত্রকোণা-৪ রেবেকা মমিন, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্ত, যশোর-৬ ইসমাত আরা সাদেক, ময়মনসিংহ-৪ রওশন এরশাদ (জাতীয় পার্টি), বাগেরহাট-৩ হাবিবুন নাহার, খুলনা-৩ মন্নুজান সুফিয়ান, মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-১৮ সাহারা খাতুন, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, কুমিল্লা-২ সেলিমা আহমাদ, চাঁদপুর-৩ দীপু মনি, নোয়াখালী-৬ আয়েশা ফেরদাউস, ফরিদপুর-২ সাজেদা চৌধুরী, ফেনী-১ শিরীন আখতার (জাসদ), বরিশাল-৬ নাসরিন জাহান রতনা (জাতীয় পার্টি) ও কক্সবাজার-৪ শাহিন আক্তার চৌধুরী।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার

